একজন লোক তার অফিস থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৬ কি.মি. গিয়ে পশ্চিম দিকে ফিরে আরও ১৫ কি.মি. গেল। এরপর সে উত্তর-পশ্চিম দিকে ফিরে ৬ কি.মি. যাওয়ার পর পূর্বদিকে ফিরে আরও ১১ কি.মি. গেল। সে তার অফিস থেকে কত দূরত্বে আছে?
ব্যাখ্যাঃ লোকটির সম্পূর্ণ যাতায়াতের পথটি দিক পরিবর্তন অনুযায়ী একটি সামান্তরিক (Parallelogram) গঠন করে, যেখানে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিমের সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য সমান (৬ কি.মি.) এবং পশ্চিমের দীর্ঘতম বাহুটি ১৫ কি.মি. হলে বিপরীত পূর্ব বাহুটিও ১৫ কি.মি. হওয়ার কথা; যেহেতু সে পূর্বদিকে মাত্র ১১ কি.মি. ফিরেছে, তাই অফিস থেকে তার বর্তমান সরল দূরত্ব হবে (১৫ − ১১) = ৪ কি.মি.।