১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
ব্যাখ্যাঃ ১০ থেকে ৬০ পর্যন্ত একক স্থানীয় অংক ৯ বিশিষ্ট সংখ্যাগুলো হলো ১৯, ২৯, ৩৯, ৪৯ এবং ৫৯; যার মধ্যে ৩৯ (১৩×৩) এবং ৪৯ (৭×৭) যৌগিক সংখ্যা হওয়ায় বাকি মৌলিক সংখ্যা তিনটির (১৯, ২৯ এবং ৫৯) সমষ্টি হলো (১৯ + ২৯ + ৫৯) = ১০৭।