ধীরেন্দ্রনাথ দত্ত কবে পাকিস্তান গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি উত্থাপন করেন?
ব্যাখ্যাঃ
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে পরিষদের অন্যতম ভাষা করার প্রস্তাব দেন। তিনি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার স্বীকৃতি দাবি করেন। এ প্রস্তাব ভাষা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।