শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে?
ব্যাখ্যাঃ
বাংলাদেশে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। তাঁদের স্মরণে মিরপুর ও রায়েরবাজারে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।