আইএমএফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাখ্যাঃ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা ও ঋণ সহায়তা প্রদান এর প্রধান কাজ।